1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঈদে আর বাড়ি যাওয়া হলো না রাশেদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ৭২৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
ঈদে বাড়ি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় মো. রাশেদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ মে) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের উপজেলার মিয়া বাজার টাইমস স্কয়ার হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. রাশেদুল ইসলাম চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মাস্টার সিরাজুল ইসলামের ছোট ছেলে। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে বাড়িতে যাচ্ছিলেন ঈদ আনন্দ উপভোগ করতে।
ওসি মঞ্জুরুল হক আকন্দ জানান, সকাল পৌনে ৯টার দিকে রাশেদুল তার পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে মিয়া বাজারে আসেন। এক পর্যায়ে রিকশায় বাড়ি যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রিকশাচালক ও রাশেদুলের শিশু মেয়ে আহত হন। খবর পেয়ে গুরুতর অবস্থায় রিকশা চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০