1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় পুলিশের লাশ ফেলে দেওয়ার হুমকি, ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ৭৪১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে এএসআইকে হুমকি দিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইউপি সদস্য হানিফ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ মে) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। হানিফ মিয়া উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ মিয়া একই ইউনিয়নের নারচর গ্রামের অন্যের জমি থেকে তার দলবল নিয়ে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায়।
এসময় ভুক্তভোগী এক নারী ৯৯৯-এ কল করলে সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাদার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন।
এ ঘটনায় হানিফ মেম্বার ক্ষিপ্ত হয়ে এএসআই শাহজাদাকে মোবাইল ফোনে হুমকি দেন। এলাকার দাপট দেখিয়ে পুলিশের লাশ পড়ে যাবে বলে হুমকি দেওয়া হয়। ৩ মিনিট ২ সেকেন্ডের একটি অডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় এএসআই শাহজাদার বাদী হয়ে রোববার দুপুরে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাত ৯টার দিকে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০