1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যেগে ফ্রি ইফতার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬৮৮ বার দেখা হয়েছে

মোস্তাফিজুর রহমান

নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড কাঠগড় মহিলা কলেজের সম্মুখে সিয়াম সাধনার মাস পবিত্র রমজানে রোজাদারদের জন্য ২৩তম দিনেও পথচারী, অসহায়, অস্বচ্ছলদের জন্য আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যেগে পরিচালক জোবায়ের বাসার এর পরিচালনায় রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ অব্যাহেত থাকবে।

আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার গণমাধ্যমকর্মীদেরকে বলেন,সততা ভালবাসা ও সংগঠিত হয়ে সাজাবো মোরা চারপাশ এই স্লোগানকে ধারণ করে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দিয়ে আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে ও এলাকার জন্য ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন।আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার।

তিনি বলেন,আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিবেশীদের প্রতি খাদ্য কিংবা অন্যকোনো ভাবে কেউ যদি কষ্টে থাকে তার পাশে দাড়ানো,তাকে সাহায্য করা,কতিপয় অসাধু ব্যবসায়ী যারা এই রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি করে তাদের ব্যবসায়ী বলা যায় না,তারা এই সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি।

রোজার শিক্ষায় ও অলি আল্লাহদের পথ অনুসরন করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। রমজানে একসাথে ইফতার ধনী-গরীব এর মাঝে ভ্রাত্বের বন্ধন, ভুল বুঝা-বুঝি অধিকতর সুদৃঢ় হয়। সততা, নিষ্ঠা, ত্যাগ, সংযম মানবিকতা যদি থাকে, তাহলে যে কোন কঠিন কাজ সহজে হবে বলে মন্তব্য করেন তিনি।

রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসন ঘটবে।

তিনি আরো বলেন,গত তিন বছরের ন্যায় এই বছর ও পথচারী, অস্বচ্ছদের জন্য উক্ত ইফতার বিতরণ পুরো রমজান মাস ফ্রিতে চলবে। রমজানের প্রকৃত ত্যাগের শিক্ষা নিয়ে পরিবার-সমাজ ও দেশ সেবাই আত্ম নিয়োগ করলে সর্বদা শৃংখলা ভঙ্গহবার সম্ভবনা থাকবে না। সমাজের প্রতিটি মানুষ এভাবে এগিয়ে আসলে এ দেশটা একদিন সামাজিকতায় ও মানবিকতায় মাথা উচু করে দাঁড়াবে।আ.জ.ম নাছির উদ্দিনের নির্দেশনায় এ কার্যক্রম চলছে এবং পুরো রমজান মাসে এই কার্যক্রম চলবে বলে জানান, পরিচালক জুবায়ের বাসার।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানে রোজাদার ও সমাজের অসহায় মানুষের মাঝে ফ্রি রান্না করা ইফতার সামগ্রী দিতে পেরে অত্র প্রতিষ্ঠানের সবাই আত্ম তৃপ্তি পাই। মাহে রমজান মহান আল্লাহর কাছে আত্ম নিবেদনের মাস। এ মাসে বেশি বেশি এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজেকে উজাড় করে দিতে হবে।

তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো রমজানের শিক্ষা,এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব,সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ মানবিক ইফতার বিতরণ সহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক সবসময় সক্রিয় ভুমিকা রাখবে।

২৩তম দিনে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার, সংগঠনের শুভাকাঙ্খী শাহানুর। আরো উপস্থিত ছিলেন সদস্য রুমান, আব্দুর রহিম ফটিক, নাজমুল সুমন, রায়হান, নয়ন, আরিফ, সবুজ, অভি, ইফতি, আবু হেনা মাসুৃম, ফাহাদ, ওসমান, সজীব, রাহাত, সজীব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০