1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা সিটি নির্বাচনকে ঘিরে নগরীতে পুলিশের মহড়া

সাজ্জাদ হোসেন শিমুল
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৬৮৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে মহড়া চালাচ্ছে জেলা পুলিশ। মহড়ায় পুলিশের সিআরটি টিম অংশ গ্রহণ।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা পুলিশ লাইনস থেকে মহড়া শুরু হয়। নগরীর ২৭ টি ওয়ার্ড পরিক্রমা শেষে পুলিশ সুপার কার্যালয়ে এসে মহড়া শেষ হয়।
পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর দিকনির্দেশনায় মহড়ার নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম.তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক এ্যান্ড প্রসিকিউশন) রাজন দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দক্ষিন সার্কেল) প্রশান্ত পাল, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান, সদর দক্ষিন মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
মহড়া শেষে পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ জানান, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এই মহড়া তারই একটি অংশ। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না হয় সে জন্য পোষাকি পুলিশের সাথে সাদা পোষাকের গোয়েন্দা পুলিশের নজরধারী বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে অন্য জেলা থেকেও পুলিশ আনা হবে। একটি অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে কুমিল্লা পুলিশ বদ্ধপরিকর।
উল্লেখ্য, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০