1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: নির্বাচন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৪৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নগরবাসীসহ প্রার্থীদের কাছে সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা নির্বাচন অফিসে সঙ্গে এক আলাপকালে তিনি এ সহযোগিতা চান।
এসময় প্রার্থীদের অনুরোধ জানিয়ে শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘আমাদেরও পরিকল্পনা রয়েছে কুমিল্লাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া। এ সিটিতে আপনারা যারা প্রার্থী হবেন আচরণবিধি মেনে চলবেন। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রার্থীদের পোস্টার, লিফলেটসহ সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুমিল্লা সিটিতে মোট ভোটার দুই লাখ ৩২ হাজার ৬৩০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৪ হাজার ৪৮৮ জন। পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৪২ জন।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের বৈঠক শেষে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০