1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ৬০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ এসএ পরিবহনের কাভার্ডভ্যান জব্দ, আটক ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৫৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে ভারতীয় পণ্যসহ এসএ পরিবহন লিমিটেডের (কুরিয়ার সার্ভিস) কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এসএ পরিবহন লিমিটেডের সুপার ভাইজার ও কাভার্ডভ্যান চালকসহ দুইজনকে। সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৫ টায় বিজিবি-১০, সদর দক্ষিণ মডেল থানা এবং উপজেলা প্রশাসনের এই টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৬০ লক্ষ ৬৫ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, এসএ পরিবহন লিমিটেডের সুপার ভাইজার মোঃ গোলাম সরোয়ার (২৭) ও কাভার্ড ভ্যানের চালক মোঃ আঃ আজিজ (২৪)।
কুমিল্লা বিজিবি-১০ এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক বলেন, জব্দ পন্যর বৈধ কোন রশিদ দেখাতে পারেনি। জব্দ করা পন্যগুলোর মধ্যে ৪৭ হাজার ৫১৮টি নেহা মেহেদী, ৪ হাজার ২০০টি বিভিন্ন প্রকার বাজি, ১ হাজার ৮৮৪টি মুভ ক্রীম, ৬ হাজার ৩৬০টি স্ক্রীন সাইন ক্রীম এবং ১ হাজার ৪৪০ প্যাকেট বাউন্স বিস্কুট জব্দ করা হয়। রাত ৯ টায় আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালসহ আসামীদেরকে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশীষ চৌধুরী জানান, দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আটকৃতদের আদালতে প্রেরণ করা হবে।
অভিযানে উপস্তিত ছিলেন কুমিল্লা বিজিবি-১০ এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ ও কুমিল্লা বিজিবি এর সহকারী পরিচালক মো পারভেজ শামীম ও সদর দক্ষিণ থানা পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০