1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তালতলীতে পূর্ণাঙ্গ মৎস্য অবতরণ কেন্দ্র বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৭৫৬ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার ফকিরহাটে ইলিশ পাইকারী বিক্রির জন্য পূর্ণাঙ্গ মৎস্য অবতরণ কেন্দ্র বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সহস্রাধিক মৎস্যজীবীরা। গত ১৮ এপ্রিল সোনকাটা (ফকিরহাট) উপ-মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়।

সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সোনকাটা (ফকিরহাট) উপ-মৎস্য অবতরণ কেন্দ্রের সামনের রাস্তায় কয়েক হাজার মৎস্যজীবীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে তালতলী উপজেলা নির্বাহী অফিসারের এর মাধ্যমে বিএফডিসি চেয়ারম্যান বরাবরে পূর্ণাঙ্গ মৎস্য অবতরণ কেন্দ্র বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

এ দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করেন তালতলীর উপজেলা শ্রমিকরা, সোনকাটা(ফকিরহাট) মৎস্য আড়তদার মালিক সমিতি, মৎস্য বাজার ঘাট শ্রমিক সহ একাধিক সেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনকাটা(ফকিরহাট) মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি ও সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির আকন, উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, মৎস্য আড়তদার মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান ফরাজী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, উপজেলার সেচ্ছাসেবি সংগঠণের আহবায়ক জিয়াউল হক রুবেল প্রমুখ।

বক্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা এখানের মৎস্যজীবীদের সুবিধার্থে এবং দেশের রাজস্বের স্বার্থে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ফকিরহাট উপ-মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার স্থাপন করেন। এই সোনকাটা (ফকিরহাট) মৎস্য অবতরণ দেশের বড় একটি অর্থনীতির ভূমিকা রাখছে এখানকার মৎস্যজীবীরা। ফকিরহাটের জেলেরা বঙ্গোপসাগরসহ তৎসংলগ্ন বলেশ্বর, বিষখালী ও পায়রা নদী থেকে আহরিত করে সামুদ্রিক মাছ বিক্রি করা হচ্ছে পাথরঘাটা বিএফডিসিতে। এতে জেলেদের ও আড়তদার মালিকদের অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এই সোনকাটা (ফকিরহাট) পূর্ণাঙ্গ বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র হলে প্রতি বছর সরকার এখান থেকে কোটি কোটি টাকার রাজস্ব আহরণ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০