1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চাঁদপুর ফরিদগঞ্জের নবাগত ইউএনও তাসলিমুন নেছার যোগদান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৭৪৫ বার দেখা হয়েছে

কক্সবাজারের রামু’র কাউয়ার খোপের মেধাবী কন্যা তাসলিমুন নেছা (১৭৮২৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার ১২ এপ্রিল ১৬৫ নম্বর স্মারকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাসলিমুন নেছা কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ইউএনও হিসাবে পদায়ন করা হয়। ২৫ এপ্রিল তিনি ফরিদগঞ্জ উপজেলায় যোগদান করেন।

দৃঢ় আত্মপ্রত্যয়ী তাসলিমুন নেছা বিসিএস (প্রশাসন) ক্যাডার ৩৪ ব্যাচের একজন গর্বিত সদস্য। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সাথে অনার্স-মাস্টার্স করা তাসলিমুন নেছা এর আগে নারায়নগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার, কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলার এসি (ল্যান্ড), কুমিল্লা জেলা প্রশাসন এর সিনিয়র সহকারী সচিব সহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
অসাধারণ প্রতিভাসম্পন্ন তাসলিমুন নেছা কক্সবাজারের রামু’র কাউয়ার খোপের মরহুম মনির আহমদ ও মরহুমা হালিমা খাতুন এর কনিষ্ঠ কন্যা এবং কক্সবাজার জেলা পরিষদের হিসাবরক্ষক মোহাম্মদ আবদুল মান্নান ও কবি, সাংবাদিক, ছড়াকার কামাল হোসেন এর ছোট বোন। তাসলিমুন নেছা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হোসাইন এর সহধর্মিণী। তাসলিমুন নেছা ও অধ্যাপক তারিক হোসাইন দম্পতি দুই পুত্র সন্তানের জননী ও জনক।
এদিকে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইউএনও হিসাবে যোগদানের পর তাসলিমুন নেছা মহান আল্লাহ’র কাছে শোকরিয়া জ্ঞাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি তাঁর দায়িত্ব পালনের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০