1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা সিটির ভোট ১৫ জুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬৫৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
আগামী ১৫ জুন কুমিল্লা সিটির ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে। বাছাই ১৯ মে, আপিল ২০, ২১, ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩ থেকে ২৫ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোটের তারিখ ১৫ জুন।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক শাহেদুন্নবীকে কুমিল্লা সিটির রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কুমিল্লার উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ইসি নিজেদের দ্বিতীয় কমিশন বৈঠকে বসে। সিইসির সভাপতিত্বে বাকি চার কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন।
সীমানা জটিলতা এবং সময় স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে কুমিল্লা সিটির ভোটের আয়োজন করতে ব্যর্থ হয় ইসি। এর ফলে অনেকটা আইনের ব্যত্যয় ঘটিয়ে ভোটের এই তারিখ ঘোষণা করল সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।
ইসি কর্মকর্তারা জানান, কুমিল্লা সিটিতে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে।

আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সে অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।
দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটিতে বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিন গুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।
এই সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এই সিটিতে ১০৩টি কেন্দ্র ছিল আর ভোটার ছিলেন ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০