1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ছয় গরুর মৃত্যু, খামারীর মাথায় হাত!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৭২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আক্রান্ত হয়ে খামারের ছয়টি গরুর মৃত্যু হয়েছে। এসময় আরও ৫টি গরু ও খামারের মালিক শফিক আহত হন। আগামী কোরবানি ঈদে বিক্রির জন্য খামারটি গড়ে তোলেন তিনি। স্বপ্ন ছিল গরুগুলো মোটাতাজা করে বিক্রি করবেন। কিন্তু একই সাথে ছয়টি গরুর মৃত্যুতে খামারী শফিক লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

শনিবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কালিপুরা গ্রামে এই দূর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক তার খামারে টিনের ছাদে লেগে শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খামারী শফিক জানান, তিনি রাত ১১ টায় গরুগুলোকে খাবারে ঘুমাতে যান। রাত প্রায় ১টায় গরুর ছোটাছুটি শব্দে ঘুম ভাঙে। তখন খামারের দরজায় হাত স্পর্শ করেতই শর্ট খেয়ে মাটিতে পড়ে যাই। তাৎক্ষনিক উঠে ঘরের মেইন সুইচ বন্ধ করে গোয়াল ঘরে গিয়ে দেখি ছয়টি গরু মরে গেছে। আরও পাঁচটি গরু অসুস্থ্য হয়ে পড়ে আছে।

মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে আহত গরুগুলোকে চিকিৎসা দেওয়া হবে। খামারীর ছয়টি গরু নিহত হওয়ার বিষয়টি আমি জেলার ঊর্ধ্বতনদের অবহিত করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০