1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিমান শাখার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৮৭২ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব দেবীদ্বার ও কুমিল্লা থেকে:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিমান শাখার এক্স ক্যাডেটদের ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর পুলিশ লাইনে অবস্থিত কাবাব ডাইন রেষ্টুরেন্টে একদল এক্স ক্যাডেট’র উপস্থিতিতে ওই ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র-জুনিয়র সকলে একসাথে মিলিত হওয়ায় যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে।

এসময় এক্স ক্যাডেট আন্ডার অফিসার মোঃ রেজাউল করিম’র সঞ্চালনায় উপস্থিত এক্স ক্যাডেটদের মধ্যে আলোচনায় অংশ নেন, এক্স ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আব্দুল্লাহ হিল বাকী, ফারজানা ববি, ইফতেখার উদ্দিন হীরন, এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ শামীম, মোঃ ফজর আলী সোহাগ, মোঃ নজরুল ইসলাম, আব্দুল মতিন, শফিউল আলম রাজীব ও বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার সজিব প্রমুখ।

আলোচনায় এক্স ক্যাডেট বৃন্দ বলেন, ক্যাডেটরা সবসময় একধাপ এগিয়ে থাকে। ক্যাডেটদের শুধু পিটি প্যারেড শিখানো হয়না, কিভাবে জীবনে এগিয়ে যাওয়া যায় সেই শিক্ষাটাও ক্যাডেট অবস্থায় পাওয়া যায়। তাই ক্যাডেটরা সবসময় চ্যালেন্জ নিয়ে কাজ করে। দেশের কল্যাণে জীবন উৎসর্গ করতে জানে।

ইফতার মাহফিল সার্বিক পরিচালনায় ছিলেন, এক্স ক্যাডেট আন্ডার অফিসার আব্দুল জব্বার টিপু, মনসুর আলম, ফয়সাল আহমেদ এবং দোয়া মিলাদ পরিচালনা করেন এক্স ক্যাডেট দেলোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০