1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বটিয়াঘাটায় কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করেন বটিয়াঘাটা কৃষি অফিস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৭১০ বার দেখা হয়েছে

আছিয়া খাতুন ঝিনুক,বটিয়াঘাটা প্রতিনিধি
আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করল বটিয়াঘাটা কৃষি অফিস।

আজ মঙ্গলবার বটিয়াঘাটা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি দপ্তরের আয়োজনে প্রণোদনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলার কৃষি
উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে ৪৫০ জন কৃষক কৃষাণীকে ২০কেজি করে ডিএপি সার,১০কেজি ইউরিয়া সার ও ৫ কেজি বীজ বিতরণ করা হয় l এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার শামীম আরা নিপা, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি হিরামন সাগর, অমলেন্দু বিশ্বাস সহ আরো অনেকে।

মোট ৪ শত ৫০ বিঘা জমিতে প্রত্যেক কৃষক এক বিঘা করে জমিতে আউশ ধানের বীজ বোপন করবেন বলে জানান।
সভায় বক্তারা উপজেলায় আবাদী জমি নষ্ট করে আবাসিক এলাকায় গড়ে তোলায় ক্ষোভ প্রকাশ করেন। এবং আবাদী জমি নষ্ট না করে কৃষি উৎপাদন বৃদ্ধির পরিবেশ সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলায় আবাদি জমির পরিমাণ ছিল উনিশ হাজার হেক্টর। বর্তমানে রয়েছে পনের হাজার হেক্টর । বাকি জমি শিল্প-কারখানা ও আবাসিক ভবন নির্মাণের জন্য নষ্ট হয়েছে বলে উল্লেখ করেন বক্তব্যরা। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কৃষক-কৃষাণী দেরমধ্যে বীজ ও সার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০