1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রূপগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার-৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৬৬২ বার দেখা হয়েছে

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে প্যানেল চেয়ারম্যানের ভাতিজার নেতৃত্বে জোর করে তুলে নিয়ে ৫ জন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্বাচল ঘেষা কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম সিটি গ্রুপের বালুর চরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শনিবার রাতে ৪ জনকে গ্রেফতার করেছে।

ধর্ষিতার পরিবার জানান, গত বৃহস্পতিবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী (১৪) বাড়ির সামনে দোকানে সদাই কিনতে গেলে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যায় একই এলাকার হাসানের ছেলে জহির হোসেন পন্টু, সিরাজুল ইসলামের ছেলে মুন্না, আবুল হোসেনের ছেলে ওসমান, শাহীনের ছেলে সাকিব ও আবুলের ছেলে অনিক। পরে তারা ওই শিক্ষার্থীকে স্থানীয় সিটি গ্রুপের বালুর চরে নিয়ে গিয়ে ৫ পাষন্ড পালাক্রমে গণধর্ষণ করে। পরে তার পরিবার তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারে বখাটে সন্ত্রাসীরা ঐ শিক্ষার্থীকে বালু চরে নিয়ে গেছে। পরে পরিবারের লোকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বালু চরের দিকে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে ধর্ষকেরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান। এ ঘটনায় শুক্রবার শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে উক্ত ৫ জনকে আসামি করে ধর্ষণের অভিযোগ এনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঐ ৪ আসামীকে গ্রেফতার করেছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গণধর্ষণের ঘটনায় জড়িত ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনকে জনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০