1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লক্ষ্মীপুরে জমিজমা বিষয়ক জের ধরে হামলা, ভয়ে বৃদ্ধার হার্টঅ্যাটাক!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৬১ বার দেখা হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে জমিজমা বিষয়ক পূর্ব শত্রুতার জের ধরে মোঃ হারুন অর রশিদ নামক এক বৃদ্ধের উপর চড়াও হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে তেড়ে আসার খবর পাওয়া গেছে। এ সময় হারুন অর রশিদের স্ত্রী সালেহা বেগম (৬২) হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কোরালিয়া নামক এলাকায়।

চট্টগ্রাম বিভাগীয় পুলিশের উপ মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ থেকে জানা গেছে – মরহুম জালাল আহমদ মাস্টারের ছেলে মোঃ হারুন-অর-রশিদ (৭৩) এর তফসিলভুক্ত সম্পত্তি ( যার দাগ নং ২৪৮৮ ভিটা, ২৫১৮ পুকুর, ২৫১৯ বাড়ী, ২৫২১ বাড়ী, খতিয়ানং ৬৭৮০) জমি একই বাড়ীর মৃত মোসলেম মিয়া ওরফে মুছার ছেলে সিরাজ উল্লাহ, আহসানুল্লাহ, সানারউল্লাহ, শফিকুল্লাহ ও জোহরা বেগম মিলে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অন্যায়ভাবে জবরদখলের চেষ্টা করে। শুধু তাই নয় জবর দখলকারীরা পাকা ঘরের উপর দিয়ে বিদ্যুতের লাইন টেনে নেয়, দুই ঘরের মাঝখান দিয়ে সরুপথে পিকআপ, ভ্যানগাড়ি, ট্রাক ডুকিয়ে দিয়ে পাকা ঘরের কর্ণার, দেয়াল ক্ষতিগ্রস্থ করে। বিদ্যুৎ দেয়ার নাম করে সানারউল্লাহ ছাপ দিয়ে ৫ হাজার পাঁচশ টাকা করে আট পরিবার থেকে চুয়াল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়। এই নিয়ে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একাধিকবার বৈঠকে বসেও জবরদখলকারীদের অন্যায় আবদারে সমাধান করা সম্ভব হয়নি।

গেল বছরের ১৯ নভেম্বর হারুনুর রশিদ তার পাকা ভবনের চারপাশে মাটি দিতে গেলে প্রতিপক্ষ সিরাজুল্লাহ, আহসানউল্লাহ, সানারউল্লাহ মিলে মাটি দিতে বাধা প্রদান করে। এসময় তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে লাঠিসোটা হাতে তেড়ে আসে। থুথু ছুঁড়ে মারে। এসময় হারুন অর রশিদের স্ত্রী সালেহা বেগম ভয়ে হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। জবরদখলকারীরা এতোই বেপরোয়া ও আত্মঘাতী হয়ে উঠেছে যে, বাড়ির চলাচলের রাস্তা রুবেল নামক অপর এক ব্যক্তির কাছে সত্তর হাজার টাকা বিক্রি করে। কিন্তু ওই জমিতে তাদের কোনো মালিকানা নেই।

হারুন অর রশিদ এ প্রতিবেদককে জানিয়েছেন যে- ‘প্রতিপক্ষের লোকজনের কারনে তিনি তার পরিবারের লোকজন মোটেও নিরাপদ নয়। যেকোনো সময় তারা ভয়ানক কান্ড করে বসতে পারে।’

অভিযুক্তদের সরাসরি বক্তব্য নেয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।

উপায়ন্তর না পেয়ে অসুস্থ্য বয়োবৃদ্ধ হারুন অর রশিদ ন্যায় বিচারের আশায় সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০