1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ধুনটে বিখ্যাত জুয়া খেলোয়াড় হিটলু গণপিটুনিতে নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৪৭ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন :

বগুড়ার ধুনটে জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে আরিফুল ইসলাম হিটলু (৩৮) নামের এক বিখ্যাত জুয়াড়িকে হত্যার পর মরদেহ গুম করেছে স্থানীয় লোকজন।

গত ১৬ এপ্রিল শনিবার রাত ১০ টার দিকে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত হিটলু বেড়েরবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার নামে ধুনট থানায় ৮টি মামলা রয়েছে।

জানাগেছে, ধুনট থানার সীমান্তবর্তী এলাকা বেড়ের বাড়ি গ্রাম সংলগ্ন নাগরকান্দি খালের ব্রীজের কাছে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছিল হিটলু। জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে হিটলু শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেড়েরবাড়ি গ্রামের মালেক নামের এক যুবককে কুপিয়ে আহত করে। এখবর গ্রামে পৌছিলে বেড়েরবাড়ি গ্রামের তিন শতাধিক লোকজন জুয়ার আসরে হামলা চালিয়ে হিটলুকে ধরে নিয়ে যায়।

এরপর বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গণপিটুনিতে হত্যা করে মরদেহ অজ্ঞাত স্থানে ফেলে দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ সন্ধান শুরু করে। এরিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ পাওয়া যায়নি।

হিটলুর বাবা আব্দুল জলিল দাবী করেছেন তার ছেলেকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ গুম করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, হিটলুর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট। একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার ঘনিষ্ট সহযোগী হিসেবে পরিচিত হিটলুর নামে ধুনট থানায় মাদক, পুলিশের উপর হামলা, জুয়া খেলাসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৮টি মামলা রয়েছে। মাস তিনেক আগে হিটলু জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসে। এরপর আবারো জুয়া চালানোসহ বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০