1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দিতে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় বৈশাখী উৎসব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৭৯৫ বার দেখা হয়েছে

লিটন সরকার বাদল দাউদকান্দি – কুমিল্লা প্রতিনিধি

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে প্রাণের উৎসব বৈশাখী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বৈশাখী উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা প্রদক্ষিণ শেষে বালুর মাঠে গিয়ে শেষ হয়। দীর্ঘ দুইবছর পর স্কুলের সহপাঠীদের কাছে পেয়ে মোবাইল ফোনে সেলফিতে মগ্ন থাকতে দেখা যায়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, বৈশাখী কোনো ধর্মীয় বা জাতিগত উৎসব নয়, এই উৎসব সবার। গত দুই বছর করোনার কারণে আয়োজন করতে পারিনি। এখন থেকে নিয়মিত আয়োজন হবে।

নবনির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ফকরুল আলম সরকার বলেন,সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকবে এবং সবাই মিলে উন্নত ও টেকসই দেশ গড়ার কাজ করবে। এ সময় তিনি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দাউদকান্দি বিনির্মাণে সবাই কে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার
(ভুমি) সুকান্ত সাহা, পৌর প্যানেল মেয়র মোঃ রকিবউদ্দিন আহম্মেদ রকিব, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জসিমউদদীন, অভিভাবক সদস্য খন্দকার মোঃ কবির হোসেনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০