1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কাঁচাবাজার টোল তোলাকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬২৫ বার দেখা হয়েছে

ঝিনাইদাহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের চৌগাছা বাসষ্ট্যান্ডে কাঁচা বাজারের টোল আদায়কে কেন্দ্র করে শ্রমিকলীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রকাশ্যে আক্তার হোসেন (২২) ও জীবন মিয়া (২১) নামে দুই যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় সোহাগ ও সাব্বির নামে দুই যুবক গুরুতর আহত হন। নিহত জীবন শহরের তালমিল পাড়ার ফিরোজ হোসেনের ছেলে ও আক্তার হোসেন একই উপজেলার এলাঙ্গী গ্রামের আবু তালেবের ছেলে। ১৪ই এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার চৌগাছা বাসষ্ট্যান্ডের কাঁচাবাজারে টোল তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। এবিষয়ে কোটচাঁদপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ইসরাত জেরিন জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই জীবন নামে একজন নিহত হন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তিনি আরো জানান, আহতদের মধ্যে আক্তার, সোহাগ ও সাব্বিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যশোর হাসপাতালে যাওয়ার পথে মারা যান আক্তার হোসেন। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, দুপুরে দুই গ্রুপের মধ্যে বাজারের টোল আদায় নিয়ে সংঘর্ষ হয়।
এতে দুইজন নিহত হয়েছেন।

পুলিশ অভিযান চালিয়ে ডন নামে একজনকে গ্রেফতার করেছে। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন জানান, টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০