1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিশু একাডেমি খুলনা কার্যালয় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩৬৭ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

বাংলাদেশ শিশু একাডেমি খুলনা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে নিহিত রয়েছে বাঙালির আত্মপরিচয় এবং জাতিসত্তা বিকাশের শেকড়। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০