1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্রাক কর্মকর্তা নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৬৯৮ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আবছার হোসেন নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রূপসা ব্রীজের পূর্ব ঢালে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যশোর জেলার রূপদিয়ার নরেন্দ্রেপুর এলাকার আরশাদ হোসেনের ছেলে।

নিহত আবছার পিরোজপুরে এনজিও ব্রাকের আর এম হিসেবে কর্মরত ছিলেন। তিনদিনের ছুটিতে যশোরে যাচ্ছিলেন। দুপুর সোয়া তিনটার দিকে রূপসা ব্রীজের টোলঘর পার হয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। আশপাশের লোকজন কাটাখালী হাইওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান বলেন, দুপুর সোয়া তিনটার দিকে ফোন করে সড়ক দুর্ঘটনার খবর দেওয়া হয়। ডান হাত, ডান পা ও মাথায় আঘাত প্রাপ্ত হন তিনি। সংকটপূর্ণ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সোয়া পাঁচটার দিকে মারা যান। তার পরিবার ও অফিসে কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০