1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ফুলতলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৭২৭ বার দেখা হয়েছে

এস এম মমিনুর রহমান,ফুলতলা খুলনা প্রতিনিধি

টেকসই ও উন্নত প্রযুক্তিতে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষের মাধ্যমে নিরাপদ চিংড়ি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরে মৎস্য অধিদপ্তরে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে ফুলতলা উপজেলার জামিরা পিপরাইলের চারাবারি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

গত মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার রায়, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, মেরিন ফিশারিজ কর্মকর্তা কচি খানম, জামিরা বাজার বণিক সমিতির সভাপতি দলিল উদ্দিন প্রমুখ।

অত্র প্রকল্পের আওতায় ফুলতলা উপজেলা চারাবারি খাল চারাবটতলা খাল এবং ডাকাতিয়া খালের পুনঃখনন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০