1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

বাইক চালিয়ে সচিবালয়ে যাওয়া মাশরাফির ছবি ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১১১১ বার দেখা হয়েছে

জাতীয় নেতা হওয়ার আগেই অনেক রাজনীতিবিদের অভ্যাস শীতল রুমে (এসি) বসবাসের। যে কারণে শোয়ার রুম থেকে ওয়াশরুম, এমনকি যাত্রা পথেও এসি ছাড়া তাদের চলেই না!

শুধুই কী এসি? অনেক রাজনৈতিক নেতাকে চলাফেরাতেও অনেক সতর্ক থাকতে হয়।

তবে সেই সব নেতাদের থেকে একদম আলাদা মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে রাজনীতির মাঠে অংশ নিয়েই নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য বনে যাওয়া মাশরাফি সাধারণ জনগণের মতোই সোমবার বাইক চালিয়ে হাজির হলেন সচিবালয়ে।

জাতীয় সংসদের একজন সদস্য হয়েও কোনো ধরনের নিরাপত্তা বেস্টনি এবং ট্রাফিক পুলিশের কাছ থেকে ‘ভিআইপি’ সুবিধা না নিয়ে যানজটের মধ্যেই দাঁড়িয়ে রইলেন দেশের সাবেক এ সফল অধিনায়ক।

দেশ-বিদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর এই আইডলের বাইক চালিয়ে সচিবালয়ে যাওয়ার ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারই ছোটভাই মোরসালিন মুর্তজা। ছবিটি ফেসবুকে আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ছবির ক্যাপশনে মোরসালিন লিখেছেন, নড়াইলের উন্নয়নের জন্য সচিবালায়ের উদ্দেশে, চেনা যায়?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০