1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের চার দলের খেলোয়াড়দের নাম ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৯৫১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

১৫ তম কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহণকারী চার দলের খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতীয় মিডিয়া দল, স্থানীয় মিডিয়া দল, ইয়ূথ মিডিয়া দল ও মিক্সড মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করা হয়। খেলোয়াড়দের নাম ঘোষনা পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য শহীদুল্লাহ, দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আব্দুল জলিল, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গাজী টিভির কুমিল্লা প্রতিনিধি গাজী সেলিম মুন্সী, মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জিতু, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে জাতীয় মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন কুমিল্লা নিউজ এর সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল হক বাবু, স্থানীয় মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন আলোকিত কুমিল্লার সম্পাদক ও রুপসী বাংলার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন, ইয়ুথ মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, মিক্স মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন ম্যাক নিউজ এর সম্পাদক রকিবুল ইসলাম ম্যাক রানা। পরে কুমিল্লা ঈদগাহ মাঠে প্র্যাকটিস ম্যাচের উদ্বোধন করেন নেতৃবৃন্দ। উল্লেখ্য আগামী ২৮ ও ২৯ শে অক্টোবর কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। অনুষ্ঠিতব্য এই খেলায় কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া কর্মরত প্রায় ১৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করবেন।
এছাড়াও শীঘ্রই কুমিল্লার ১৬ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আরো একটি খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০