1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঔষুধ ও ঈদের শাড়ী কিনতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৮৪৪ বার দেখা হয়েছে

আবদুল কাদের কক্সবাজার

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এর পশ্চিম পার্শ্বে বি ডি আর ক্যাম্প এলাকায় কৃষি খামারের বাংলো সংলগ্ন নির্জন স্থানে ছিনতাইকারীর ছুরির আঘাতে আবুল কালাম(৪৮) নামে ১ জন নিহত হয়। ১২ এপ্রিল রাত আনুমানিক ৮.৩০ টায়, নিজ বাসা হাজী পাড়া থেকে বাজার করা ও ঔষধ কিনার উদ্দেশ্যে ৩০০০ টাকা নিয়ে বের হলে পথিমধ্যে ছিনতাই কারীর কবলে পড়ে বলে ধারনা করা হচ্ছে। দূর্বৃত্তদের মারাত্মক ছুরির আঘাতে জখম প্রাপ্ত হয়ে মুমূর্ষু অবস্থায় নিথর দেহ পড়ে ছিল রাস্তার ধারে।

রাস্তা দিয়ে চলাচলকারী একজন টমটম চালক গাড়ি থামিয়ে অন্যান্য যাত্রীদের সহায়তায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।এ সময় তার সাথে মানিব্যাগে কোন টাকা ছিলনা, মোবাইল থেকে নাম্বার নিয়ে তার পরিবার কে খবর দেওয়া হয় বলে জানান টমটম চালক।

পারিবারিক সুত্রে জানা যায়,নিহত আবুল কালাম এর নিজ বাড়ি ছিল মহেশখালীর ধলঘাটা। তিনি ৫ সন্তানের জনক ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।তিনি চট্রগ্রামে একটি এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানীতে চাকুরী করত।ইফতারের পর বউ এর কাছ থেকে বাড়িতে থাকা ৩০০০ টাকা নিয়ে বোনের জন্য ঔষধ ও শাড়ী কিনে আনবে বলে বাসা থেকে বের হয়। পরে টমটম ড্রাইভার এর মাধ্যমে ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০