1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৭৯৫ বার দেখা হয়েছে

আবদুল কাদের

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দুলহাজারা ইউনিয়নের শেখ হাসিনা পাড়ায়, গত ৮ ফেব্রুয়ারী সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ৩৫ লাখ টাকার চেক হাতে পেয়েছে। গত ৬ এপ্রিল ঘোষিত অনুদানের চেক মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।

এ সময় সাংসদ জাপর আলম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা নিহত ৬ ভাইয়ের পরিবারকে মোট ৩০ লক্ষ টাকা ও বাকী ৩ জনকে যৌথভাবে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। পাশাপাশি ঐ সকল পরিবারকে পূনর্বাসন এর জন্য জমিসহ ৮ টি গৃহ নির্মান কাজ চলমান রয়েছে। এসব সহয়তার মাধ্যমে তিনি মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেন।

অনুদানের চেক পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের মা মিনু রাণী শীল (মানু)। কান্না করছিলো নিহতদের স্ত্রী সন্তানরাও। বিশেষ সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন,আমি দায়িত্ব নেওয়ার ৫ দিনের মাথায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা পুরো ইউনিয়নবাসী শোকাহত। দূর্ঘটনার পর থেকে জেলা প্রশাসন থেকে ৩ লক্ষ টাকা,পুলিশ প্রশাসন থেকে ২ লক্ষ টাকা সহ বিভিন্ন এন জি ও, বিত্তশালী ব্যক্তিবর্গ থেকে আমরা নিহত পরিবারের সদস্যদের সহয়তা নিয়ে দিয়েছি।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের সভাপতিত্বে চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, জেলা পরিষদ সদস্য কমরু উদ্দিন আহমদ চৌধুরী, চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী।

উল্লেখ্য,গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য মন্দিরে যাচ্ছিলেন চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন এর হাসিনাপাড়ার ৭ ভাই-২ বোন। মালুমঘাটের ফকিরশাহ এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলে পাঁচ ভাই অনুপম শীল, নিরুপম শীল, দীপক শীল, চম্পক শীল ও স্মরণ শীলের মৃত্যু হয়।

এসময় দুর্ঘটনায় আহত হন আরেক ভাই রক্তিম শীল। ওই দিনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ১৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ ফেব্রুয়ারি তারও মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০