1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গ্রাম ডাক্তার ও প্রাইভেট হাসপাতালে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৮০২ বার দেখা হয়েছে

মল্লিক মোহাম্মদ জামাল বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে তিনটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও তালতলী ইসলামী হাসপাতাল নামের একটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

আজ সোমবার (১১এপ্রিল) সকালে ১০টার দিকে তিনটি প্রাইভেট হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওসার হোসেন তিনটি হাসপাতালসহ ও বিসমিল্লাহ ড্রাগ হাউস স্বত্বাধিকারী এবং গ্রাম ডাক্তার মো.মহাসিন রেজাকে জরিমানা করে।

সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার হাসপাতাল রোডে তিনটি প্রাইভেট হাসপাতাল অবস্থিত রয়েছে।
এসব অবৈধ প্রাইভেট হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।সংবাদ প্রকাশিত হলে হাসপাতালের ঊর্ধ্বতন
কর্মকর্তা দৃষ্টিগোছর হলে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাবকে ৩০০০০ হাজার টাকা,তালতলী ইসলামী হাসপাতাল কে ২৫০০০ হাজার টাকা ও অপারেশন থিয়েটার সিলগালা,তালতলী ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না দেখাতে পারায় ৫০০০ হাজার টাকাসহ গ্রাম ডাক্তারের সনদ না দেখাতে মো. মহাসিন রেজা কে ৩০০০০ হাজার জরিমানা করা হয়।এসব হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসার নামে প্রথমেই ভুতুড়ে বিল ধরিয়ে দেওয়া হয়। এর মধ্যে থাকে বিভিন্ন ধরনের ডায়গনস্টিক টেস্ট, ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী কেনা ও সার্ভিস চার্জ। এভাবে রোগী ও স্বজনদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওসার হোসেন বলেন,বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তিনটি প্রাইভেট হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না দেখাতে পারায় জরিমানাসহ ও একটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০