1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সোনাগাজীতে ৮রোহিঙ্গাকে রেখে পালিয়েছে মাঝি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৭৮০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

ফেনীর সোনাগাজীতে ৮রোহিঙ্গাকে রেখে পালিয়েছে মাঝি। সোমবার ভোরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট থেকে তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন-রমজান আলীর ছেলে নুর মোহাম্মদ (১৫), হাফেজ আহম্মদের ছেলে মো. ছাদেক (১৪), মোহাম্মদ আলীর ছেলে মো. আফছার (১৭), আবুল হাসেমের ছেলে সৈয়দ কাসেম (২৫), সৈয়দ কাসেমের ছেলে মো. রিয়াজ (৭), জাফর উল্যাহর ছেলে রমজান আলী (১৬) এবং আবদুস শুক্কুরের ছেলে মো. ফারুক (১৫)। পুলিশ ও রোহিঙ্গারা জানায়, তারা মিয়ামার থেকে আসা কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সেখান থেকে নদী পথে গত কয়েকদিন পূর্বে স্বজনদের সাথে দেখা করতে নোয়াখালীর ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্পে যান তারা। জনৈক রুহুল আমিন মাঝি ও কাসেম মাঝির সাথে যোগাযোগ করে কক্সবাজারের উদ্দেশ্যে নদী পথে ফের ট্রলার ভাড়া করেন তারা। ভাসান চর থেকে তাদেরকে এনে
তাদের সাথে থাকা মোবাইল ফোন ও নগদ ১০হাজার টাকা চিনিয়ে নিয়ে ছোট ফেনী নদীর মুসাপুর তীরে রেখে মাঝি ট্রলার নিয়ে পালিয়ে যান। তারা নিরুপায় হয়ে নদী তীরবর্তী সওদাগর হাটে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গাদেরকে কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০