1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা নগরীর যানজট, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এমপি সীমার আহবান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৬৮৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর যানজট, জলাবদ্ধতা নিরসন এবং পুকুর ও দিঘী ভরাট বন্ধে নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

তিনি বলেন, কুমিল্লা নগরীতে দীর্ঘদিন যাবত অননুমোদিত যানবাহন চলাচল, যত্রতত্র সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক পার্কিং এবং একশ্রেণির দুর্বৃত্তদের পরিবহন চাঁদাবাজিতে যানজট প্রকট আকার ধারণ করেছে। সামনে ঈদুল ফিতরে তীব্র যানজেটে নগরবাসী ভোগান্তিতে পড়বে। তাই দ্রুত এই যানজট নিরসনে ব্যবস্থা নিতে আহবান জানান। এছাড়াও আসন্ন বর্ষা মওসুমে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষ কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি। কারণ বিগত দিনে সামান্য বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা দিন দিন কুমিল্লার দুঃখে পরিণত হয়েছে। সরকার এইসব সমস্যা সমাধানে অর্থ বরাদ্দ দিলেও অপরিকল্পিতভাবে ড্রেন, সড়ক ও ভবন নির্মাণ করে অর্থ অপচয় করছে। এক শ্রেণির কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদার নামধারী কিছু ব্যক্তি লুটেপুটে খাচ্ছে। কিন্তু নগরীর উন্নয়ন কোনভাবেই হচ্ছে না।

এদিকে ব্যাংক ও ট্যাংকের শহর কুমিল্লায় ভূমিদস্যুদের কারণে তা আজ হারিয়ে যাচ্ছে। শহর ও শহরের আশপাশের পুকুর ও দিঘী ভরাট করে পরিবেশ ধ্বংস করছে। পুকুর ও দিঘী ভরাটকারী এসব ভূমিদস্যুদের চিহ্নিত করে ব্যবস্থা নিলে কুমিল্লার ঐতিহ্য রক্ষা হবে।

রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমা আশরাফী, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ ও কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রমুখ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০