1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাপাহারে নারী,শিশু,বয়স্ক এবং প্রতিবন্ধী ডেক্স উদ্বোধন এবং গৃহ প্রদান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৮০১ বার দেখা হয়েছে

এনামুল হক, নওগাঁ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপন করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক।

রোববার সকাল ১১টায় সারা দেশের ন্যায় সাপাহার থানাতেও নারী,শিশু,বয়স্ক এবং প্রতিবন্ধী ডেক্স এবং গৃহ প্রদান, গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি যুক্ত থেকে নারী,শিশু,বয়স্ক,প্রতিবন্ধী এবং গৃহ প্রদানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপজেলা মরার ডাঙ্গা গ্রামের মৃত আবদুল ওহাবের স্ত্রী আক্তার বানু কে একটি গৃহ হস্তান্তর করেন।

প্রতিটি থানায় সার্ভিস ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। সার্ভিস ডেস্ক কর্মকর্তা থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন বলে জানা যায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হওয়ার আহবান জানিয়েছিলেন।

তারই ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশ মানবিকতায় উজ্জীবিত হয়ে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন এবং গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করেছে যা জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

গণভবন থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এসময় প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা, সদস্য সাংবাদিক মমিন খান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং থানার সকল অফিসার ও পুলিশ ষ্টাফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০