1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার বটিয়াঘাটায় তরমুজ চাষিদের কাছে খালের পানি বিক্রির অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৮৮৮ বার দেখা হয়েছে

আছিয়া খাতুন ঝিনুক,বটিয়াঘাটা প্রতিনিধি

উপজেলার সুরখালী বিলে ইজারা দেওয়া চরার খালের ইজারাদারের বিরুদ্ধে কৃষকদের কাছে পানি বিক্রির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু ও ওয়ার্ড মেম্বার সুজিত রায় গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব অভিযোগ তুলে ধরেন। তারা জানান, মাছ চাষের জন্য উক্ত খাল জনৈক প্রভাবশালী ব্যক্তি ইজারা গ্রহন করে। খালে প্রচুর পানি রয়েছে। অথচ পানি নিতে পাচ্ছেন না কৃষকরা। সিন্ডিকেট একটি চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে তরমুজ ও চলতি মৌসুমের ধান চাষিরা।

বর্তমান খরা মৌসুমে তিব্র পানি সংকট দেখা দিয়েছে। বিপদে রয়েছে খালের দুপাশের তরমুজ ও বোরো চাষিরা। খাল থেকে পানি নিতে গেলে উক্ত খাল ইজারাদার চক্র বাধা নিচ্ছে। খাল থেকে পানি নিতে হলে তাদেরকে দিতে হচ্ছে মোটা অংকের টাকা। টাকা ছাড়া পানি দেওয়া হবেনা বলে কৃষকদের জানিয়েছেন উক্ত ইজাদারচক্র। খাল থেকে পানি নিতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কৃষকরা। কৃষক অজিত, সুমন, রাসেলস। আরো অনেকে বলেন, বাধ্য হয়ে সরকারি খালের পানি টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাদের। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ও তিব্র ক্ষোভের সঞ্চয় হয়েছে। ইতোপুর্বে উক্ত খাল ইজারাদারের বিরুদ্ধে পানি বিক্রির অভিযোগ উঠেছিলো। জনগন উক্ত খালের ইজারা বাতিল করে কৃষকদের স্বার্থে খাল উন্মুক্ত করে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও ইউএনও আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি। অন্যদিকে সুরখালী গেট দিয়ে রাতের আধারে ঘের ব্যবসায়ীরা স্লুইস গেটের কপাট উচু করে রাতে লবণ পানি তোলার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

সুরখালী ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান এস এমফরিদ রানা বলেন,কৃষকরা পানি কিনে চাষাবাদ করবে এটা খুবই দূঃখজনক। তবে ইজারা নীতিমালায় কি আছে পানি ব্যবহার সংক্রান্ত সেটা খতিয়ে দেখা দরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০