1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বগুড়া জেলার শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিত হলেন শামীম হোসেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৭০৯ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে শাজাহানপুর থানার এএসআই শামীম হোসেন, মার্চ/ ২২ মাসের কর্ম মূল্যায়ন করে তাকে বগুড়া জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয় ।

গত ৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় বগুড়া জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননায় পুরষ্কৃত করা হয়।

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) মহোদয় তাকে উক্ত সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন। এ সময় জেলার সিনিয়র পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

বতর্মানে জেলার শ্রেষ্ঠ এএসআই শামীম হোসেন বলেন, পুরষ্কার আমাদেরকে কাজের গতি বাড়িয়ে দেয়। আগামীতে আমাকে আরো ভাল কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শাজাহানপুর থানার এএসআই শামীম হোসেন বগুড়া জেলার মার্চ ২০২২ মাসে শ্রেষ্ঠ এএসআই সম্মাননা পেয়েছে। তার জন্য দোয়া ও শুভকামনা রইলো। তিনি আগামীতে আরো সামনের দিকে এগিয়ে যাক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০