1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার রোহান হত্যায় দু’জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪০১ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

খুলনার ফুলতলা উপজেলার এমএম (মোজাম মহলদার) কলেজের সমাজকর্ম বিভাগের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- কলেজছাত্র তাছিন মোড়ল ও সাব্বির ফরাজী।

মঙ্গলবার ঢাকার আশুলিয়া থানার গাজীর চট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় ইভটিজিং ও হট্টগোলের প্রতিবাদ করায় আলিফকে হত্যা করা হয়। পরে এই ঘটনায় একটি হত্যা মামলা হয়।

এই ব্যাপারে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ঘটনাটি দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করলে সিআইডি ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত তাছিন ও সাব্বিরসহ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর সিআইডির এলআইসির একটি চৌকস টিম ঢাকার আশুলিয়া থানার গাজীর চট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।

সিআইডি জানায়, ফুলতলার পায়গ্রাম কসবার বাসিন্দা আলিফের বাড়ির পাশে ‘রহমানিয়া এলিমেন্টারি স্কুল’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এই মামলার আসামিরা ওই অনুষ্ঠানে গিয়ে মেয়েদের উত্যক্ত করাসহ হট্টগোল করতে থাকলে আলিফ এলাকার অন্য ছেলেদের নিয়ে তার প্রতিবাদ করেন।

এরই ধারাবাহিকতায় তাছিন, সাব্বির ও শান্ত গাজীসহ অন্যরা আলিফকে দেখে নেওয়ার হুমকি দেয়। গত ৩১ মার্চ সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা আলিফকে এমএম কলেজ মাঠে আক্রমণ করে। সাব্বিরের হুকুমে তাছিন হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আলিফের বুকের ডান পাশে আঘাত করে।

অন্যরাও বিভিন্নভাবে তাকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০