1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাজাহানপুরে দিনদুপুরে ছুরিকাঘাত পিতা-পুত্র গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৮৪৫ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে উপজেলা পরিষদের গেটের সামনে মন্তাজার রহমান (৫৫) নামের এক ব্যক্তি ছুরিকাহত হয়েছে।

ঘটনার সাথে জড়িত মানিকুর রহমান (৫৫) ও তার ছেলে জীবন (২৭) কে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দু’টি পক্ষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। একপর্যায়ে ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হলে ওই কমিটির নির্বাচনী প্রক্রিয়া সঠিক হয়নি মর্মে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন মন্তাজার রহমান ও তার সমর্থকেরা। এতে প্রতিপক্ষের মানিকুর রহমান ক্ষিপ্ত হন। একপর্যায়ে অভিযোগের তদন্তকারী হিসেবে প্রাথমিক শুনানীর জন্য গত ৪ এপ্রিল সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অভিযোগকারীদের নিজ কার্যালয়ে ডাকেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ। তদন্তকারী কর্মকর্তার সাথে সাক্ষাত করে বেলা ১টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদের সামনে রাস্তার পাশে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মন্তাজার রহমান।

সংবাদ পেয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছেন এবং রক্তমাখা ছুরিসহ ছুরিকাঘাতকারী মানিকুর রহমান ও তার ছেলে জীবন কে গ্রেফতার করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, ছুরিকাঘাতকারিদের হাতে নাতে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০