1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা আসছেন জন কেরি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৬৬১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আগামী ৯ এপ্রিল ঢাকায় আসবেন তিনি।

বুধবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মূলত আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার কারণে এ বছর এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দেবেন। সেটি নিয়ে আলোচনা করতেই জন কেরির এই সফর। ঢাকায় তিনি মোট ৫ থেকে ৬ ঘণ্টার মতো অবস্থান করবেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনের আয়োজন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তাছাড়া আমরা (বাংলাদেশ) ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের হয়ে রিপ্রেজেন্ট করি। এ কারণেই বিষয়গুলো নিয়ে জন কেরি আমাদের সঙ্গে আলোচনা করবেন। সম্মেলনে কোন বিষয়গুলো তুলে ধরা হবে সেই প্রসঙ্গেও আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০