1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ডিমলায় প্রশাসনের তৎপরতায় রাতের আধারে ভারতীয় গরুর বাণিজ্য বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৮৮১ বার দেখা হয়েছে

সুভাষ বিশ্বাস, নীলফামারী।

দীর্ঘ কয়েক বছর পর ডিমলা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায সাথে সাথে, শত শত কোটি টাকার অবৈধ পথে আসা ভারতীয় গরুর বাণিজ্য বন্ধ হয়ে গেছে। হাট বাজার গুলতে দেখা মিলছেনা ভারতীয় গরু।
তবে নিত্যপণ্য সহ বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ঈদ ও মাহে রমজানকে টার্গেট করে সীমান্তবর্তী উপজেলা নীলফামারীর ডিমলায় বিভিন্ন অপরাধী চক্র হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

এ সব সিন্ডিকেটের সাথে এলাকার প্রভাবশালী বিশেষ মহল, রাজনৈতিক নেতা, শিক্ষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ য়ুক্ত হয়ে গড়ে তুলে ছিল একটি সক্রিয় শক্তিশালি গরু চোরা কারবারি সিন্ডিকেট যারা দেশের বিভিন্ন জেলায় গরু পাঠাতেন ।

প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতায় গরু চোরাচালানের অপতৎপরতা কমে গেলেও রাতের আধারে বেড়েছে মাদক বিক্রেতাদের চলাচল, চুরি, ছিনতাই সহ নানান অপরাধ। রাতেই বেশী সংগঠিত হচ্ছে বলে জানিয়েছে এলাকা বাসী।

ডিমলা পুবছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল লতিফ খান জানান, আগে চোরা পথে ভারতীয় গরু আসলে ও এখন বন্ধ রয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে চুরি, ডাকাতি বেড়ে যাবার আশংখায় ও পবিত্র রমজান মাস কে সামনে রেখে চোরা কারবারি দের অপতৎপরতা রুখতে ডিললার বিভিন্ন স্থানে চেকপোস্ট সহ টহল জোরদার করা হয়েছে। রাতব্যাপী টহল জোরদার করার কারণে চোরাকারবারী, মাদক ব্যবসায়ীরা অবাধে প্রকাশ্যে রাতে ঘুরতে পাচ্ছেনা, বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের কর্মকান্ড কমে গেছে।

ডিমলা উপজেলা নিবাহী অফিসার বেলায়েত হোসেন জানান আমরা তাদের শতক করে দিয়েছি বলেদেয়া হয়েছে আপনি যত প্রভাব শালি ও শক্তি শালি হন না কেন ভারতীয় গরু হাট বাজারে দেখা গেলে এটা আপনার আমার কারোজন্য শুভ ফল দায়ক হবে না। এর পর থেকে এখন পযন্ত বন্ধ রয়েছে।

এ সব সিন্ডিকেটের মুল হোতারা শত শত কোটি টাকার ভারতীয় গরুর ব্যবসা করতে না পেরে প্রশাসন কে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে এলাকার সুধী জনেরা মনে করছে।

সুভাষ বিশ্বাস, নীলফামারী

০১৭৭৬৬০২১৬৬

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০