1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে ১ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৭৬৩ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা : :

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মহাসড়কে দরপাল্লার যাত্রীবাহিবাস চেকিংকালে হানিফ পরিবহন হতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তানভীর সোহেল গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই মোঃ মামুনুর রশিদ এর নেতৃত্বে কং/৩২৬ মোঃ এনামুল হক, কং/৪৪৮ মোঃ মাহবুবুর রহমান, কং/১০৭১ মোঃ মসফেকুর ঢাকা রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিং এর ডিউটি করাকালে আজ ২ এপ্রিল শনিবার পৌনে ৪ ঘটিকার সময় কুড়িগ্রাম টু ঢাকাগামী যাত্রী বাহী বাস হানিফ পরিবহন যাহার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৭৯ থামিয়ে চেকিং করাকালে মাদক ব্যবসায়ি সোহেল তানভির (২৫) এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের ব্যাগের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো কস্টটেপ দ্বারা বিশেষভাবে বাঁধানো অবস্থায় দুইটি পৃথক পোটলায় ১ কেজি গাঁজা উদ্ধার পূর্বক গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি সোহেল তানভির (২৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের চরপাড়া চারমাথা এলাকার মোহাম্মদ আলী ও ফাতেমা বেগমের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান,এঘটনায় গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৪/২০২২, ধারা-৩৬(১)এর ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০