1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তিতাসে ৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৭৪৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করার ৭ বছর পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। শনিবার(২ এপ্রিল) দুপুরে তিতাস থানার সেকেন্ড অফিসার এসআই মধুসূদন সরকার এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস উপজেলার কালাচানকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জামান প্রকাশে অহিদ (৪২) উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের কালাচানকান্দি গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।
তিতাস থানা সূত্রে জানা যায়, আসামি জামান প্রকাশে অহিদের বিরুদ্ধে ২০১৫ সালে ৩০২/৩৪ ধারায় তিতাস থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। আসামি জামান প্রকাশে অহিদ গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস উপজেলার কালাচানকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাহার শশুর বাড়ি মৃত হাজী বজলু মিয়ার ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, গ্রেফতারকৃত আসামি ওয়ারেন্ট ভূক্ত। আসামিকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করে শনিবার কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০