1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তথ্য গোপনের অভিযোগে জালশুকা ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪৬৯ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

তথ্য গোপন করে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া চলছে মর্মে লিখিত অভিযোগের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুরের জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোপনে ম্যানেজিং কমিটির নির্বাচন করা হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন বিদ্যালয়টির অভিভাবক সদস্য আব্দুস ছালাম এবং দাতা সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাক দুদু।
অভিযোগ পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। এমতাবস্থায় তদন্ত না হওয়া পর্যন্ত বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নির্বাচন স্থাগিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ। জানগেছে, জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার জন্য গত ৩ মার্চ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ। এরপর ভোটার তালিকা চুড়ান্ত করে ৭ মার্চ তফশীল ঘোষণা করা হয়। তফশীল মোতাবেক ২৮ মার্চ অভিভাবক সদস্যের ৫টি পদ, শিক্ষক প্রতিনিধি’র ৩টি পদ এবং দাতা সদস্যের ১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্ব›দ্বীতায় প্রার্থীরা নির্বাচিত হন। এরপর ৩১ মার্চ বেলা আড়াইটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে সভাপতি পদে নির্বাচনের জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়। অপরদিকে গোপনে নির্বাচন করা হচ্ছে মর্মে ৩০ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন আব্দুর রাজ্জাক দুদু নামের এক ব্যক্তি।
অবশেষে অভিযোগের ভিত্তিতে নির্বাচন স্থাগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়ম মেনেই ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছিল উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসতিয়াক আহমেদ জানিয়েছেন, গোপনে নির্বাচন করা হচ্ছে এমন অভিযোগ ভিত্তিহীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার তৌফিক আজিজ জানিয়েছেন, বিধি মোতাবেক জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনী প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে অনিয়মের অভিযোগ ওঠায় তা তদন্ত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০