1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে নারী উদ্যোক্তা মেলা আয়োজন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেবীদ্বারে নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে ‘নারী উদ্যোক্তা মেলা’র আয়োজন করা হয়েছে। দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দিনব্যাপী ওই মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।

‘নারী উদ্যোক্তা মেলা’র আহবায়ক হুরবানু আক্তার পলি’র সভাপতিত্বে এবং সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবিকতা কুমিল্লা’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কুমিল্লা মহানগর’র আহ্বায়ক ডাঃ তাহ্সীন বাহার সূচনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকার, শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার সভাপতি দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষিকা নারী নেত্রী রাশেদা আক্তার, খন দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী উচ্চবিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সরকার,দেবীদ্বার শিক্ষক সমিতির সাবেক সভাপতি রাহেলা মজুমদার, মহিলা শ্রমিক লীগ সভাপতি শাহিনুর আক্তার লিপি, জেলা যুবলীগ নেতা মামুনুর রসিদ, শ্রমিক লীগ উপজেলা সাধারন সম্পাদক কাউছার হায়দার ছাত্রলীগ নেতা হিমু প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় তাহসীন বাহার সূচনা বলেন, নারীরা এখন অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে আসছে বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে নারীরা অভ‚তপূর্ব অবদান রেখেছে, জনপ্রতিনিধিত্ব, শিক্ষায়,-কর্মেই নয় আত্মকর্মসংস্থানে অনেক নারী উদ্যোক্তা স্বাবলম্বী হয়েছে। এক্ষেত্রে পুরুষদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নারীদের অগ্রযাত্রায় সহযোগীতা না করতে পারলেও বাঁধার সৃষ্টি করবেননা।

তিনি মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকারকে উদ্দেশ্য করে বলেন, ডাঃ ফেরদৌস খন্দকার একজন মানবিক মানুষই নন, করোনাকালে তিনি ছিলেন আমাদের বেঁচে থাকার সাহস। আপনারা দেবীদ্বারের উন্নয়নে এগিয়ে যান আমি আপনাদের পাশে আছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০