1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

কুমিল্লার কোটবাড়ি এক বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর দুজনই মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৩৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-কুমিল্লার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. নাছির উদ্দিন (৫২) ও তার স্ত্রী শরিফা আক্তার (৪৫)।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকেল সোয়া ৫টার দিকে মোটরসাইকেলযোগে (কুমিল্লা-হ ১৮-০৯২৪) কুমিল্লা থেকে বাড়ি যাচ্ছিলেন ওই দম্পতি। পথে মহাসড়কের আদর্শ সদর উপজেলার কোটবাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। এসময় অপর একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০