1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাইবান্ধায় মাদক মামলায় রায়ে প্রথম এক নারী মাদক ব্যবসায়ির মৃত্যুদন্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৮৬৬ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম শায়লা (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়িকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ মামলা থেকে খালাস পেয়েছেন ৪ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পারভিন বেগম শায়লা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকার বাসিন্দা । এ মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা যায়।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স সাংবাদিকদের জানান, বিজ্ঞ আদালতে দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পারভিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এটিই জেলায় প্রথম মামলার রায় যে রায়ে একজন নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড প্রদান করা হলো।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়না পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীন বেগম শায়লা কে প্রধান আসামি করে পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০