1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বিপুল পরিমাণ সেগুন কাঠের আসবাবপত্র জব্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৬০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কাভার্ড ভ্যান বোঝাই করে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন কাঠের আসবাবপত্র জব্দ করা হয়েছে। সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের একটি দল সোমবার রাতে সদর দক্ষিণ উপজেলার দাশপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, অবৈধভাবে বিপুল পরিমাণ সেগুণ কাঠ পাচার হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সুয়াগাজী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে ফরেস্টার দিলীপ কুমার দাস-সহ বনবিভাগের কর্মকর্তাদের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় তারা ঢাকা অভিমুখি মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় একটি কাভার্ড ভ্যানকে সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে এবং ধাওয়ার মুখে ওই উপজেলার দাশপাড়া এলাকায় গিয়ে কাভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে যায়। বুধবার দুপুরে সুয়াগাজী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সেগুন কাঠের আসবাবপত্র বোঝাই করে পাচারকালে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০