1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নববধূ শারমিনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ঘোড়াঘাটে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৭৭২ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা :

গত ১৬ মার্চ রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাটের খোদাদাতপুর গ্রামের ভোতরা দিঘিপাড়া এলাকায় স্বামী ইউসুফ আলীর বসতবাড়ীতে অমানুষিক নির্যাতন চালিয়ে নববধূ শারমিন আক্তারের হত্যাকারী স্বামী, শ্বশুর, শ্বাশুড়ী ও ননদকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে ঘোড়াঘাট পৌর শহরের শহীদ মিনারের সামনে স্থানীয় সচেতন মহল ও শারমিন আক্তারের আত্মীয় স্বজনের অংশ গ্রহনে এ মানববন্ধনে শারমিনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন নিহত শারমিনের বাবা মাহবুব মিয়া, মা শিউলী বেগম,বড় ভাই সাগর ও ছোট শাওন,খালা তানজিলা বেগমসহ অন্যান্যরা।

বক্তারা, দ্রুত নববধূ শারমিনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য,নিহত নববধূ শারমিন আক্তার পলাশবাড়ী উপজেলার হরিণবাড়ী গ্রামের মাহবুব মিয়ার কন্যা। গত ১৪ ফেব্রুয়ারী বিয়ে হওয়ার ১ মাস ১ দিনের মাথায় গত ১৭ মার্চ সকালে স্বামীর বসতঘর হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০