1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রাজাপুরে ৪০০ গ্রাম গাঁজা ও ৪ টি গাছসহ যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৮১৯ বার দেখা হয়েছে

মোঃ সোলায়মান হাওলাদার বরিশাল জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রাম থেকে ৪শ গ্রাম গাঁজা ও ৪টি গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক এনায়েত হোসেন (৩১) ওই গ্রামের ইউসুফ আলী হাওলাদারের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসা থেকে আটক করে। পরে এনায়েতের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ৪শ গ্রাম গাঁজা ও তার বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি চৌকস দল গতকাল সোমবার রাত আড়াইটার দিকে কেওতা গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের ইউসুফ হাওলাদারের পুত্র এনায়েত হোসেন (৩১)কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘরের ভেতর থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদে এনায়েতের বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত সবুজ গাঁজা গাছ জব্দ করা হয়। তার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০