1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার রূপসায় এক কৃষককে কুপিয়ে জখম করার অপরাধে ইউপি সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৬৬১ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে জুলহাস নামে এক কৃষককে কুপিয়ে জখম করার ঘটনায় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মৎস্য ঘেরে প্রবেশ করে মাছ ধরতে বাধা দেওয়ায় এঘটনা ঘটে। কৃষক জুলহাস ভূইয়া ইউনিয়নের গোয়ালবাড়ীর চর গ্রামের রুহুল আমিন ভূইয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, এজাহারনামীয় আসামি (ইউপি সদস্য) মোঃ শফিকুল ইসলাম, (সাবেক ইউপি সদস্য) মনিরুল ইসলাম ফকির ও মোঃ বাচ্চু ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৮ মার্চ) সকাল অনুমান ১০টার দিকে ইউপি সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে এজাহারনামীয় আসামীরাসহ অজ্ঞাত নামা ১৫/২০জন রুহুল আমিন ভূইয়ার ছেলে মোঃ জুলহাস ভুইয়ার পানের বরজের পাশের মৎস্য ঘেরে ঢুকে মাছ ধরতে থাকে। জুলহাস খবর পেয়ে ঘেরে যেয়ে তাদের মাছ ধরতে বাঁধা দেয়। এসময় ইউপি সদস্য ও তার দলবল জুলহাসকে অশ্লীল ভাষায় গালিগালাজের একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠিশোটা দিয়ে বেধড়ক মারপিট ও দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা জুলহাসকে উদ্ধার জখম অবস্থায় করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় আহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

এজাহার নামীয় আসামিরা হল ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড’র ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম (৪০)। অন্যরা হল আনন্দনগর গ্রামের মৃত আজিম উদ্দিন ফকিরের ছেলে মোঃ বাচ্চু ফকির (৪৫), মনিরুল ইসলাম(৫৪), মোঃ বাশার (৪০), পিতা-মৃত নজির মোঃ মনিরুল উদ্দিন মাষ্টার, সেকেন্দার আলী শেখ (৪০), পিতা-কাশেম শেখ, মোঃ সিরাজুল ফকির ওরফে মন্টু (৪৮), পিতা-ইন্তাজ ফকির, ইউনুস সরদার (৫৫), পিতা-বেরম সরদার, মোঃ আনোয়ার ফকির (৪৫), পিতা-রহমান ফকির, আছাবুর মোল্লা (৪৫) সকলেই রূপসা থানা এলাকার বাসিন্দা। বাদী জানায় মামলা দায়েরের পর আসামি পক্ষের লোকজন তাকে মারপিট করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০