1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মঞ্চে বসা এমপিকে রাজাকারের ছেলে বললেন উপজেলা চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৭১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বরুড়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলকে রাজাকারের সন্তান ও ভাতিজা বলে মন্তব্য করেছেন উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম।
শনিবার বেলা ১১টায় কুমিল্লা বরুড়া
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৮ বরুড়া আসনের এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল। আর বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম।
অনুষ্ঠান শেষে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কুমিল্লাজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারবর্গ।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম বলেন,শামসুল আলম একজন স্বীকৃত রাজাকার ছিলেন। ১৯৭২ সালে জাতির জনক তার নাগরিকত্ব বাতিল করেছিলেন। এমপি তার ভাতিজা। এ বিষয়ে যাবতীয় প্রমাণাদী সরকারি দপ্তরে সংরক্ষিত আছে এবং এমন প্রমাণ আমার কাছেও রয়েছে। এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, এটা সর্বজন স্বীকৃত এবং আমি যা বলেছি দায়িত্ব নিয়েই বলেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০