1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শেরপুর মডেল প্রেসক্লাবে সভাপতি শাহাদত, সাধারণ সম্পাদক নাহিদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৭৫৭ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়ার শেরপুর মডেল প্রেসক্লাবের দ্বি বার্ষিক সাধারণ সভা শুক্রবার (২৫ মার্চ) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাকিল মাহমুদ শামীম। বক্তব্য রাখেন আব্দুল ওয়াহাব, শাহাদৎ হোসেন, নাহিদ আল মালেক, আবু রায়হান রানা, শাহ আলম ফিরোজ, জাহিদুল ইসলাম, মমিনুল ইসলাম, আব্দুল খালিদ তরুন, আশরাফ আলী, মুকুল হোসেন, আল আমিন শেখ, নজরুল ইসলাম জাকি, আবু বকর সিদ্দিক, মাসুদ রানা প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মো. শাহাদৎ হোসেনকে সভাপতি ও প্রভাষক নাহিদ আল মালেককে চতুর্থবারের মত সাধারণ সম্পাদক করে শেরপুর মডেল প্রেসক্লাবের নির্বাহী কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০