1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

খুলনার ফুলতলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে জরিমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬৭৩ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি

খুলনার ফুলতলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ৪ দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ফুলতলা বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় মুদি পোট্রি সড়কের সুমন্ত কুন্ডু’র গোডাউনে ১১৭ ড্রাম সয়াবিন তেল মজুত রাখায় ৫০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে বিপ্রদাস কুন্ডুকে ১০ হাজার টাকা, গোপাল চন্দ্র কুন্ডুকে ১০ হাজার এবং
মধুসূধন কুন্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০