1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বরিশালে ১১ দফা দাবী আদায়ের জন্য শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭৪৬ বার দেখা হয়েছে

মোঃ সোলায়মান হাওলাদার

বরিশাল জেলা প্রতিনিধিঃএমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক বেতন ৫% বৃদ্ধি ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ১১ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান নেতাকর্মীরা। এসময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান করতে হবে। বছরে দুই বার ২৫% উৎসব ভাতা ও মাসিক ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান জরুরী হয়ে পড়েছে। এছাড়া বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তণ দ্রুত বন্ধের দাবি জানান বক্তারা।
বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুর আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, আব্দুল মালেক, আসাদুল আলম আসাদ, দাস গুপ্ত আশীষ কুমারসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০