1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মঞ্জুর আলী (১০৯)

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১০৩৮ বার দেখা হয়েছে

মোঃ খোরশেদ আলম কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার সবচেয়ে বয়স্ক মানুষ গকুলনগর গ্রামের মঞ্জুর আলী সরকার (১০৯)।
উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৫নং
ওর্য়াড গকুলনগর দক্ষিণ পাড়ার বাসিন্দা মঞ্জুর আলী সরকার। একসময় ছিলেন সুঠাম দেহের অধিকারী। তিনি এখনও সবল, নিজে নিজেই সব কিছু করতে পারেন। স্বাভাবিকভাবে চোখেও দেখেন।প্রতিদিন পুকুরে গিয়ে নিজে নিজে গোসল করেন।

মন্জুর আলীর সঙ্গে আলাপ করে জানা যায়, তার
বয়স ১০৯ বছর। কিন্তু তার জাতীয় পরিচয়পত্রে কিছুটা কম আছে।তিনি বলেন, এ তথ্য সঠিক নয়। নির্বাচনের সময় লোকজন এসে পরিচয়পত্র বানিয়েছে। তার বয়স কত তা জিজ্ঞেস না করেই অনুমান করে একটা সাল বসিয়ে দেয়া হয়েছে। তার নিজের হিসাব অনুযায়ী বর্তমানে বয়স চলছে ১০৯ বছর। জানা যায়, তিনি ০৩ ছেলে ও ০২ মেয়ের জনক। বড় মেয়ে মনোয়ারা বেগম যার বয়স ৮৫ বছর।

তিনি জানান, সেই সময় অল্প পড়াশোনা করেছেন। ব্রিটিশ যুদ্ধ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ। তার মতে, স্বাধীনতাযুদ্ধ মাত্র কয়েক দিন আগের ঘটনা। সব কিছু গদগদ বলে দেন। দারুণ আত্মবিশ্বাসী মন্জুর আলী বিভিন্ন ইতিহাসের সাক্ষী। তার বাবাও ছিলেন দীর্ঘজীবী মানুষ। বাবা আক্রমআলী মৃত্যূবরণ করেন ১১৮ বছর বয়সে এবং দাদা দুস্ত মাহমুদ সরকার মৃত্যূবরণ করেন ১২৫ বছর বয়সে। স্থানীয় এলাকাবাসীর দাবি- মুরাদনগরের সবচেয়ে বয়স্ক মানুষ গকুলনগর গ্রামের মঞ্জুর আলী সরকার (১০৯)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০