1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাজাহানপুরে অবৈধ মাটি কাটার হিড়িক,রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতিসাধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৯৬৫ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে অবৈধ মাটি কাটার হিড়িক পড়েছে। এর ফলে একদিকে যেমন সরকারের গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে অন্যদিকে বেপরোয়া গতি ট্রাকের শব্দে ও হর্ণে এলাকাবাসীর রাতের ঘুম হারাম হয়ে গেছে।
জানা গেছে, উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি, ঘাষিড়া, খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া, লটাগাড়ী, মাদলা ইউনিয়নের মাদলা, সুজাবাদ, দহপাড়া, আশেকপুর ইউনিয়নের জোড়া মাদ্রাসার পিছনে, ঢেলগাড়ী, পারতেখুর, আড়িয়া ইউনিয়নের বামুনিয়া এলাকায় অবৈধ ভাবে মাটির পয়েন্ট গড়ে উঠেছে। এসব পয়েন্টে ফসলী জমির টপ সয়েল থেকে শুরু করে গভীর গর্ত করে পুকুর খনন করা হচ্ছে। রাত ১১ টার পর থেকে এসব পয়েন্টে এসকেভেটর লাগিয়ে ট্রাক দিয়ে মাটি দেওয়া হচ্ছে ইট ভাটায়। মাটিবাহী ট্রাকের বেপরোয়া গতিতে সরকারের কোটি কোটি টাকার কাপেটিং রাস্তা ওঠে খানা খন্দকে পরিণত হয়েছে। ট্রাকের শব্দে ও হাইড্রোলিক হর্ণে রাতের ঘুম হারাম হয়েছে এলাকাবাসীর। অবৈধ ভাবে এসব মাটি যারা নিচ্ছে তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে জোড়া গ্রামের একাধিক ব্যক্তি জানান, গত তিন মাস পূর্বে রাস্তা কাপেটিং করা হয়েছে। প্রতি রাতে ২০/২৫টি ট্রাকের বেপরোয়া চলাচলে কাপেটিং ওঠে যাচ্ছে এবং ট্রাকের শব্দ ও হর্ণে তাদের রাতের ঘুম হারাম হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। সাজাপুর গ্রামের নাম প্রকাশ না করার শর্তে অপর এক জন জানায়, সাজাপুরের রাস্তা দিয়ে দিন-রাত ২৪ ঘন্টা মাটিবাহী ট্রাক চলে। বাধা দেওয়া তো দূরের কথা মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বললে বিভিন্ন হুমকি ধামকির স্বীকার হতে হয়। অবৈধ মাটির পয়েন্টের নিকটবর্তী এলাকাবাসীরা দ্রুত প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০